মানবিক সংগঠন সদরপুর

গঠনতন্ত্র

সংগঠনের নীতিমালা, সদস্যপদ ও পরিচালনা কাঠামো

  1. “মানবিক সংগঠন সদরপুর” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।
  2. মানবিক সংগঠন সদরপুর-এর সদস্য ও কার্যএলাকা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। স্থানীয় সদস্য, প্রবাসী সদস্য, দাতা সদস্য ও উপদেষ্টা মণ্ডলীসহ সবার স্থায়ী বাড়ি সদরপুর উপজেলার মধ্যে হতে হবে।
  3. সংগঠনের সদস্যপদ লাভ করতে হলে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। সুদ ব্যবসার সাথে জড়িত কোনো ব্যক্তিকে সংগঠনের সদস্য করা হবে না।
  4. সংগঠনের সদস্যকে মাদকমুক্ত ও মানবিক চিন্তাধারার হতে হবে। ইতিপূর্বে সমাজ/রাষ্ট্র বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করে প্রচলিত আইনে সাজাপ্রাপ্ত কোনো নাগরিক এই সংগঠনের সদস্য হতে পারবে না।
  5. সংগঠনের কোনো সদস্য মাদকদ্রব্য বা অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে সদস্যপদ বাতিল হবে।
  6. যদি কোনো সদস্য সংগঠনের নিয়মবহির্ভূত কাজ করে তাহলে আলোচনার মাধ্যমে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা যাবে।
  7. রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত, যেমন কোনো রাজনৈতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মানবিক সংগঠনের সদস্য হতে পারবে না।
  8. সংগঠনের সদস্য হতে হলে মানবিকের নির্দিষ্ট ফরম পূরণ করে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
  9. কার্যকরী পরিষদের সদস্য সংখ্যা হবে ৯ জন, যার মেয়াদকাল হবে প্রাথমিকভাবে ৩ বছর।
  10. মাসিক মতবিনিময় সভায় অবশ্যই উপস্থিত থাকতে হবে। প্রবাসীদের জন্য শিথিলযোগ্য। সভার আলোচনায় গৃহীত সিদ্ধান্ত সকলকে শ্রদ্ধার সাথে মেনে নিতে হবে।
  11. সদস্যদের নিয়ে প্রতি মাসে একবার সাংগঠনিক বিষয় আলোচনা করা হবে। কোনো সদস্য পরপর তিনটি মিটিংয়ে (প্রোগ্রামসহ) অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।
  12. সভা আহ্বান করবেন সভাপতি, সভায় সভাপতিত্ব করবেন সভাপতি এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক। সভাপতি উপস্থিত না থাকলে সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন।
  13. সমাজের/রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কাজের ও মানবিক কাজের উদ্যোগ নিলে তার পূর্বে সংগঠনের সভা আহ্বান করে সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
  14. সদস্যকে সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করতে হবে। শারীরিক/মানসিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তা সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করতে হবে।
  15. সভাপতি যদি কোনো সদস্যকে সাংগঠনিক কাজের দায়িত্ব দেন, তা সম্মানের সাথে পালন করতে হবে।
  16. সংগঠন থেকে যদি কোনো সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করতে চায় তাহলে সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিতে হবে। সভাপতি তা গ্রহণ/অগ্রাহ্য করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
  17. সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশের উপর ভর করে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে।
  18. সংগঠনের সকল সদস্যকে প্রতি মাসে সংগঠন কর্তৃক ধার্যকৃত মাসিক চাঁদা কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে।
  19. সংগঠনের আয়-ব্যয়ের হিসাব মাসিক মিটিংয়ে কোষাধ্যক্ষ সুস্পষ্টভাবে উপস্থাপন করবেন এবং নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করবেন।
  20. সংগঠনের কোনো সদস্য কোনো প্রকার অর্থ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  21. সংগঠনের নামে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যা সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নামে পরিচালিত হবে। এর মধ্যে কেউ অপারগতা প্রকাশ করলে আলোচনার মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
  22. মানবিক সংগঠন সদরপুর-এর নামে একটি ওয়েবসাইট ও একটি ফেসবুক পেজ থাকবে।
  23. মানবিক সংগঠনের কোনো সদস্য তার সদস্যপদ হারালে সে মানবিকের গেঞ্জি, ক্যাপ ও লোগো ব্যবহার করতে পারবে না এবং কোনো জায়গায় মানবিক সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দিতে পারবে না।
  24. সংগঠনের সকল সদস্যকে সংগঠনের গঠনতন্ত্র মেনে চলতে হবে।