মানবিক সংগঠন সদরপুর
লক্ষ্য ও উদ্দেশ্য
উপজেলা—সদরপুর, জেলা—ফরিদপুর
- মানবতার সেবা করা।
- দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
- বাল্য বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করা।
- মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করে সচেতনতামূলক কর্মকাণ্ড করা।
- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
- অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো।
- গরিব অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
- বনায়ন কর্মসূচিতে জনগণকে উৎসাহিত করা ও বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
- শিক্ষা বিষয়ে সাংগঠনিকভাবে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ ও গরিব ছাত্র-ছাত্রীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা।
- রক্তদান কর্মসূচি পালন করা।
- মারাত্মক ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীকে সহযোগিতা করা।
- অগ্নিকাণ্ডে কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে সাহায্য করা।
- জনস্বার্থে প্রশাসনিক কাজে সহযোগিতা করা।
- দেশপ্রেমমূলক জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করা।
- সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা পালন ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে সচেতন করা।
- সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।
- পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা।
- গরিব অসহায় ব্যক্তিদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা।